গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৩ পরীক্ষার ফল বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হবে।
সন্ধ্যা-৭ টা থেকে মোবাইল ফোনে এসএমএসে nu<space>h3<space>Roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠালে জানা যাবে। রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd পাওয়া যাবে।
এ পরীক্ষায় ৩১৮টি কলেজের ১৫৩টি কেন্দ্রে মোট ১ লাখ ৫০ হাজার ২৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা ১০ জুন শুরু হয়ে তত্ত্বীয় ৮ জুলাই এবং ব্যবহারিক ৫ সেপ্টেম্বর শেষ হয়।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়েছে।