• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সিংগারডাবড়ীহাট বহুমূখী সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী

Rajarhat Kurigram News Pic-29-10-2015রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ঐতিহ্যবাহী সিংগারডাবড়ীহাট বহুমুখী সমবায় সমিতি লিঃ -এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির কার্যালয়ে কেক কেটে ১৫তম দিবসটি সূচনা করে। সমিতির সভাপতি মো. আব্দুল আউয়াল মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সমবায় কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম, সংগঠনের সা. সম্পাদক সেকেন্দার আলী বাবলু, আবু জাফর, সাজু মিয়া, গোপাল সরকার, রবীন্দ্রনাথ রায়, বিবেকানন্দ রায় (বাদল) প্রমূখ।

রাজারহাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক মতবিনিময় সভা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় অফিসার্স ক্লাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেমের সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অধিকত্বর সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব (সংযুক্ত) মুহম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বীথি, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, নাজিমখান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার, প্রেসক্লাব রাজারহাট-এর সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম, উমর মজিদ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব মন্ডল, সদর বণিক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন, সা. সম্পাদক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ