• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চারকল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : পাট প্রতিমন্ত্রী

Mirza_Azam1446124153ঢাকা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, চারকল (কয়লা) বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে কৃষকরা পাট উৎপাদনে আবারও আগ্রহী হবে।

বৃহস্পতিবার চারকল মালিকদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় জানানো হয়, দেশে ২০১২ সাল থেকে প্রথম বাণিজ্যিকভাবে চারকল উৎপাদন শুরু হয়। ওই বছরই চীনে এ পণ্য রপ্তানি করা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চারকলের চাহিদা রয়েছে। উৎপাদন বাড়লে আগামীতে জাপান, ব্রাজিল, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চারকল রপ্তানি করা সম্ভব হবে।

বর্তমানে বিদেশে চারকল দিয়ে তৈরি হচ্ছে- ফেসওয়াশ, ফটোকপি মেশিনের কালি, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবনরক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কার করার ওষুধ। এছাড়া বিভিন্ন পণ্য উৎপাদনে এ কার্বন ব্যবহৃত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ১০-১২টি চারকল উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে বুধবার চারকল মালিকদের পক্ষ থেকে আয়োজিত সভায় চারকল শিল্পকে একটি উদীয়মান শিল্প হিসাবে ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া এ শিল্পের বিকাশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বা সহযোগী প্রতিষ্ঠানে রূপান্তর এবং পৃথক নীতিমালা তৈরির দাবিও জানানো হয়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন এ খাতে যেসব সমস্যা রয়েছে, তা সরকারের অবগত আছে। এ সমস্যা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার ও মো. মেসবাহুলসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ