• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারী

হিলিহিলি: বিদেশ থেকে কোনো অপরাধী যেন দেশে প্রবেশ করতে না পারে সেইসাথে দেশ থেকে যেন কোনো অপরাধী ভারতে পাড়ি জমাতে না পারে সেজন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্টে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া এ সংক্রান্ত অপরাধীদের একটি তালিকাও তাদের কাছে দেওয়া হয়েছে।

সম্প্রতি সালাউদ্দিন কাদের চৌধুরী তার পক্ষে ৫জন পাকিস্তানি সাফাই সাক্ষীর নাম বলেছেন তারা যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে এবং পাশাপাশি দেশে ২ বিদেশি নাগরিক ও ১ পুলিশ কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িত কোনো আসামি যেন দেশ ত্যাগ করে ভারতে পাড়ি জমাতে না পারে সেজন্য এ সতর্কতা জারী করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের পাশাপাশি হিলি ও এর আশপাশের সীমান্ত এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকেও অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যেন কোনো সন্ত্রাসী দেশে আসতে এবং দেশ থেকে বিদেশে যেতে না পারে সেজন্য আমরা সর্বদাই সতর্ক অবস্থায় থাকি।

সম্প্রতি কিছু বিদেশি নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সেসব বিদেশিরা যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্বদা সতর্ক রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ