• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোপালগঞ্জে ইতালী প্রবাসীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাগোপালগঞ্জ: গোপালগঞ্জে নুরুল আমীন মোল্যা (৪০) নামের এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী ইরাজী বেগমকে (৩০) কুপিয়ে গুরুতর আহত করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহর সংলগ্ন হেমাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমীন মোল্যা ওই এলাকার হাজী নাদের আলীর ছেলে।

নিহতের স্ত্রী জানান, রাতের খাবার খাওয়ার সময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে নুরুল আমীন মোল্যাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় ইরাজী বেগম ঠেকাতে গেলেও তাকেও দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক নুরুল আমীন মোল্যাকে মৃত ঘোষণা করেন।

ইরাজী বেগমকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোপোলগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা হত্যাকান্ডের খবর নিশ্চিত করেছেন। তবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ