• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর নাট্য সমিতির নাট্যোৎসবের উদ্বোধন

29-10-15. Montri Picমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষপূর্তি ও একবিংশ দিনাজপুর নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির নিজস্ব মিলনায়তনে শতবর্ষপূর্তি ও একবিংশ দিনাজপুর নাট্যোৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নাট্যজন আইটিআই’র সভাপতি রামেন্দু মজুমদার।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। যারা নাট্য আন্দোলন ও সাংস্কৃতিক ঐতিয্য ধরে রেখেছেন তাদের ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অতিতের ঐতিয্য জানা দরকার। অতিতের ঐতিয্য ফিরিয়ে আনতে নাট্য সমিতি নতুনভাবে জেগে উঠেছে। এর ধারা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার অতিত ঐতিয্য ফিরিয়ে আনার চেষ্টা করছে।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি মির্জা আনোয়রুল ইসলাম তানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিক ইমাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ কাজী  বোরহান, সহ-সভাপতি চিত্ত ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু।
অনুষ্ঠানের শুরুতে দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষপূর্তি ও একবিংশ দিনাজপুর নাট্যোৎসবের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ও অনুষ্ঠানের উদ্বোধক আইটিআই’র সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। এ সময় অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯১৩ সালে দিনাজপুরের ঐতিয্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান “দিনাজপুর নাট্য সমিতি” প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটি দিনাজপুর অঞ্চলে সাংস্কৃতিক কর্মকান্ড অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ