• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টুটুল আগেই থানায় জিডি করেছিলেন

165599_1ঢাকা: শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল অভিজিৎ হত্যার পরপরই নিজের নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টুটুলের স্বজন ও বন্ধুরা এ কথা জানান।

স্বজনদের দাবি, লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার পরপরই টুটুল নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন। জিডির পর পুলিশ কখনোই টুটুলের খোঁজ-খবর নেয়নি।

এদিকে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, কোন মাসে টুটুল জিডি করেছিল তা আমার জানা নেই। এছাড়া ওই সময় আমি কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলাম। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আর টুটুল জিডির পর কোনোদিন নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা পুলিশকে জানাননি।

শনিবার বিকেলের দিকে মোহাম্মদ লালমাটিয়া এলাকায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে টুটুলসহ তিন ব্লগারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ