ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অর্পিত সম্পত্তি প্রত্যাপনে হয়রানি, পৌরসভার অনিয়ম, অব্যবস্থাপনার বন্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৫টায় উপজেলার টেম্পু ষ্ট্যান্ড থেকে নাগরিক সমাবেশের এক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যমুনা ব্রীজ সংলগ্ন স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে সিঙ্গার শোরুম এর সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ঈমাম মোঃ জামাল হোসেন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নাগরিক ঐক্য কমিটির সভাপতি মোঃ খাজা মইনুদ্দিন। প্রধান পৃষ্ঠপোষকতায় বক্তব্য রাখেন ঢাকা সুপ্রিম কোর্টের এডভোকেট মইনুদ্দিন আব্দুল কাদের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম বাবু, ন্যাফ নেতা শ্রী বিজয় চন্দ্র সরকার, শিক্ষক বিজয় মাষ্টার, কো-চেয়ারম্যান মোঃ ,এন্তেখাব আলম রিপণ, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ কামরুজ্জামান তুহিন, সৈয়দ সাইফুল ইসলাম, সাবেক সেনা সদস্য ও নাগরিক ঐক্য কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ তাইজুল ইসলাম জুয়েল। নাগরিক সমাবেশে বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার ২শতাধিক নেতা কর্মী ও স্থানীয় ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।