• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাতীবান্ধায় জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

গ্রেফতারলালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমিরসহ ৩ জন গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

সোমবার(২নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার(১নভেম্বর) দিবাগত গভীর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হাতীবান্ধ উপজেলা জামায়াতের আমির ও রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা হাসান আলী (৫৫), একই উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন (৪৫) ও একই এলাকার বাবলু মিয়া (৫০)।

হাতীবান্ধা থানার উপ পরিদর্শক(এসআই) মিন্টু চন্দ্র জানান, বিগত সংসদ নির্বাচনে পুলিশের কাজে বাঁধা ও নাশকতার মামলাসহ একাধিক মামলার আসামী হওয়ায় এতদিন পলাতক ছিলেন তারা। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিন প্রধান সত্যতা নিশ্চিত করে  বলেন, গ্রেফতারকৃতদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ