• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে অগ্নিকান্ডে কাস্টমস অফিসসহ তিন দোকান ভষ্মিভূত

আগুনচিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ভয়াবহ অগ্নিকান্ডে উপজেলা কাষ্টমস্ অফিসারের কার্যালয়সহ তিনটি দোকানের প্রায় ১৫লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। ভোর ৪টার দিকে উপজেলার জোড়গাছ নতুন বাজার এলাকায় এ অগ্নিকান্ডটি ঘটে। জানা গেছে, জোড়গাছ বাজারের একই ভবনের মধ্যে অবস্থিত ”নিউ কালেকশন স্টোর”, ”জনি ভ্যারাইটিজ’ ’ভাই ভাই হেয়ার কাটিং ও কাষ্টমস অফিস রাতে বন্ধ করে যথানিয়মে তালা লাগানো হয়। ভোর ৪টার দিকে নামাজি মুছল্লিরা ঘরের ভিতরে আগুন দেখতে পেয়ে চিৎকার করায় চারপাশের লোকজন ছুটে আসে। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও তিনটি দোকানের প্রায় ১৫লক্ষাধিক টাকার মালামাল কিছুই রক্ষা হয়নি। এতে জাবের হোসেনের দোকানের ৮লক্ষ টাকার মালামাল ও নগদ ৭০ হাজার টাকা, জনি মিয়ার দোকানের ৫লক্ষ টাকার মাল ও নগদ ৩৫হাজার টাকা এবং রবি চন্দ্রের সেলুনে ১লক্ষ টাকার আসবাবপত্র মিলে মোট প্রায় ১৫লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ