• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রংপুরে গণজাগরণ মঞ্চের অর্ধদিবস হরতাল পালিত

IMG_139801431042813রংপুর: প্রগতিশীল লেখক, প্রকাশক, ব্লগার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং জানমালের নিরাপত্তার দাবিতে কেন্দ্র ঘোষিত অর্ধদিবস (সকাল ৬টা-১২টা) হরতাল কর্মসূচি পালন করে রংপুর জেলা গণজাগরণ মঞ্চ।

সকাল ৬টায় স্থানীয় প্রেসক্লাব মার্কেটের সামনে জমায়েত হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়কে দফায় দফায় মিছিল ও শাপলা চত্বর, জাহাজকোম্পানী মোড়, পায়রা চত্বর ও প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন, রংপুর জেলা গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী রকিবুল হাসান রকেট। বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক সাদেক হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি রাতুজ্জামান রাতুল, প্রদ্বীপ বর্মন, ছাত্র ফ্রন্টের মোসলেহ উদ্দিন, আশিকুল ইসলাম তুহিন, রুহুল আমিন প্রমুখ। উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি কমরেড শাহাদত হোসেন, শাহীন রহমান, বাসদ জেলা সমন্বক কমরেড আব্দুল কুদ্দুস, মমিনুল ইসলাম, ডা: মফিজুল ইসলাম মান্টু, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ।

বক্তারা বলেন, যেভাবে একের পর এক বিজ্ঞান লেখক, প্রকাশক, সাহিত্যিক, ব্লগারদের হত্যা করা হচ্ছে তাতে প্রগতিশীল-দেশ প্রেমিক জনগণ উৎকন্ঠিত। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর যেভাবে বাছাই করে সাহিত্যিক, লেখক, ডাক্তার, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল ঠিক একই কায়দায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীরা এখন এই হত্যাযজ্ঞে মেতেছে। সরকার প্রকৃত দোষীদের গ্রেফতার ও বিচারের উদাসীনতা এবং মন্ত্রীদের দায়িত্বহীন বক্তব্য অপরাধীদের কর্মকা-কে উৎসাহিত করছে।

নেতৃবৃন্দ আরও বলেন দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ করা, হুমায়ুন আজাদসহ সকল লেখক হত্যাকারীদের বিচার এবং সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ