• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে বাসায় ঢুকে শিশুকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাঢাকা : রাজধানীর কতমতলী এলাকায় বাসার ভেতরে ঢুকে সোহেলী আক্তার (১২) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই শিশুর মা ও বোনসহ আরো তিনজন মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর কদমতলীর পাকেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাহেদা মৃধা ডলি (৩৫), তার মেয়ে স্কুলছাত্রী শাহারা খাতুন (৭) ও প্রতিবেশী জামাল আহমেদ (৪০)।

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক আহত ডলির বরাত দিয়ে জানান, কয়েকজন যুবক বাসার ভেতরে ঢুকে কোথায় কী আছে জানতে চায়। এক পর্যায়ে আলমারির দিকে এগিয়ে গেলে ডলি তাদের বাধা দেন। এ সময় ডলি ও তার দুই মেয়েকে এলোপাথাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। তাদের চিৎকারে প্রতিবেশী জামাল এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে এক পর্যায়ে পালিয়ে যায় তারা।

মোজাম্মেল হক জানান, মেয়ের মাথা, বাম চোখ ও ডান হাতে ধারালো অস্ত্রের জখম রয়েছে। স্কুলছাত্রী ওই মেয়ের অবস্থা আশঙ্কাজনক।

কতমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বাড়ির মালিক ইতালি প্রবাসী সেলিম বাশার গত মাসের ১৮ তারিখে দেশে আসেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ