খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ডিভাইস বিতরণের উদ্দেশ্যে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান, বিশেষ অতিথি প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোঃ মোবারক হোসেন, প্রোগ্রাম কড্রিনেটর প্লান বাংলাদেশ তাপস কুমার বিষ্ণু, ল্যাম্ব ম্যানেজার মিজানুর রহমান। উক্ত যাচাই-বাছাই প্রক্রিয়ায় অত্র উপজেলার ১৮ টি স্কুল হতে আগত ৫০ জন শিক্ষার্থীকে যাচাই-বাছাই, ডিভাইস চাহিদা নিরুপণ ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ল্যাম্ব এর বিশেষ চিকিৎসক ডাঃ মোঃ হাসান ইমাম। উক্ত কনফারেন্স এর আয়োজন করেন উপজেলা শিক্ষা বিভাগ। সহযোগিতায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ল্যাম্ব।