• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ট্রাক চাপায় স্বাস্থ্য পরিদর্শক নিহত

Rajarhat Kurigram News Pic-03-11-2015রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ও রতিরাম পাঠানপাড়া এলাকার বাসিন্দা, মোটর সাইকেল আরোহী মমিনুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকসহ ঘাতক ড্রাইভারকে আটক করে থানায় সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজারহাট হতে সেলিমনগর গামী ঢাকা-মেট্রো-ট-১৪-৯২২৬ নম্বরের ট্রাকটি রাজারহাট হাসপাতাল মোড় অতিক্রম করার সময় হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক মোটর সাইকেল নিয়ে রাস্তায় ওঠার সময় দ্রুতগামী ট্রাকটি তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিসহ ড্রাইভার রিংকু মিয়া (৩০) কে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। গতকাল এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাজারহাট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, আটককৃত ড্রাইভার রিংকু মিয়া (৩০) তার কোন ধরণের ড্রাইভিং লাইসেন্স নেই এবং ঘাতক ড্রাইভার রংপুরের পীরগঞ্জ থানাধীন কেশবপুর এলাকার গোলজার হোসেনের পুত্র বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ