পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাব গঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাংবাদিক খন্দকার এহতেশাম হাবীব (এমরান) এর সভাপতিত্বে এক সভায় ওই কমিটি গঠন করা হয়।।
সভায় সর্বসম্মতিক্রমে খন্দকার এহতেশাম হাবীবকে (এমরান) আহবায়ক, আকরাম হোসেন খান মিলনকে যুগ্ম আহবায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন রাশেদুল হাসান রিপন, হালিমুজ্জামান বকুল, জাকির হোসেন, বাবলু মিয়া, মোহাম্মদ তুষার, বাদল, হাইফুজ্জামান ফুল ও রুহুল আমিন।
এ আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় বিভিন্ন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।