• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিঃস্বার্থভাবে কাজ করতে চাই- পাপ্পু

2সিসি নিউজ : সৈয়দপুর শহরের প্রান কেন্দ্র ১১নং ওয়ার্ড। শহরের মূল ব্যবসা কেন্দ্রসহ পৌর কার্যালয়টি রয়েছে এ ওয়ার্ডে। আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা, সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু এ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী।

পাপ্পু ১৯৮৭ সালে ছাত্র দলে যোগদেন। পরবর্তীতে ছাত্রদলের সৈয়দপুর কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিএনপি’র সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, সৈয়দপুর জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন পাপ্পু বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে জনগণের সেবা করেছেন। চেম্বার অব কমার্সের সদস্য, পূবালী স্কাউট’র সাধারণ সম্পাদক, এ্যাপেক্স ক্লাব অব সৈয়দপুরের সদস্য, বাংলাদেশ নারী নির্যাতন প্রতিরোধ কল্যাণ সোসাইটির বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।।

বিগত পৌরসভা নির্বাচনে প্রার্থী ছিলেন না পাপ্পু। পরাজয়ের আশঙ্কায় কি প্রার্থী হননি- এমন প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে বলেন, নতুন মুখ হিসেবে প্রথম নির্বাচনে জনগনের সাথে ওয়াদা ছিল পরবর্তী নির্বাচন না করার। তাই জনগনের কাছে দেয়া অঙ্গিকার রক্ষা করতে বিগত নির্বাচনে প্রার্থী হইনি।

সাবেক কাউন্সিলর পাপ্পু বলেন, এবারে ওয়ার্ডবাসী প্রত্যাশিত সেবা পায়নি। এলাকায় বেড়েছে অসামাজিক কার্যকলাপ। মাদক, ছিচকে চুরি বেড়েছে সমান তালে। তাই জনগনের সেবা করতে নির্বাচন করার সিদ্ধান্ত। আপনি যখন কাউন্সিলর ছিলেন, তখন এমন অসামাজিক কার্যকলাপ ছিলনা কি? জবাবে তিনি বলেন, নিজ হাতে উচ্ছেদ করেছি নয়াবাজারের মদভাটি ও রেললাইনের মাদক বিক্রির আখড়াগুলো। মাদক আর মাদকাসক্তের সাথে আমার কোন আপোষ নেই।

ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবি মানুষকে নিয়ে একটি উন্নয়ন কমিটি গঠন করে উন্নয়নের ক্ষেত্র ও সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করবো।  এছাড়া ওয়ার্ডের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। পরিস্কার পরিচ্ছন্নতা, বৈদ্যুতিক বাতি, ড্রেনেজ সমস্যা সমাধান করবো। সর্বোপরি মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে সর্বাগ্রে গড়ে তুলবো।

এক প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে বলেন, দল এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হবো এ আমার বিশ্বাস। আমি দল ও জনগণের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ