• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রহস্যজনক ফোন: প্রকাশক দীপনের বাবাকে হুমকি

দীপনের বাবাসিসি নিউজ: নিরাপত্তাহীনতায় ভুগছেন দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের বাবা প্রাক্তন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার একটি বেসরকারি টেলিভিশনকে তিনি এ নিরাপত্তাহীনতার কথা জানান।
দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক জানান, বুধবার সকালে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তার মোবাইলে একটি কল আসে। এতে তাকে নানারকম হুমকি দেওয়া হয়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আবুল কাশেম ফজলুল হক এরপর ওই বেসরকারি টেলিভিশনকে বলেন, ‘আমি একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলের মতো আমাকেও যে কোনো সময় হত্যা করা হতে পারে। এই কথা আমি দেশের জনগণের উদ্দেশ্যে বলছি।’
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা সংস্থা জাগৃতির কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সল আরেফিন দীপন। তার লাশ রোববার ময়নাতদন্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ