• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পুলিশ বাহিনীতে যুক্ত হলেন সহস্রাধিক নারী

রংপুররংপুর: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১ হাজার ২১০ জন নারী পুলিশ কনস্টেবল পদে যুক্ত হলেন বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র রংপুর পুলিশ সেন্টারে সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের সারাদেশে নিয়োগ প্রদান করা হয়।

সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মিলি বিশ্বাস। তিনি তাদের সালাম গ্রহণ করেন।

৬ মাসের প্রশিক্ষণে সর্ব ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৬ প্রশিক্ষণার্থীকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণ গ্রহণকারী নারী পুলিশ সদস্যদের স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট শেখ ওমর ফারুখ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীতে যে ৫০ হাজার নতুন সদস্য নিয়োগ দেবার ঘোষণা দিয়েছিলেন রংপুরে ১২শ নারী পুলিশ কনস্টেবল নিয়োগ তারই অংশ। এ নিয়োগের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে নারী পুলিশ সদস্যরা ভূমিকা রাখতে পারবে বলে জানান। প্রশিক্ষণ গ্রহণকারী নারী পুলিশ কনস্টেবলদের ইতিমধ্যেই দেশের ৪টি মেট্রোপলিটান সিটিসহ সারাদেশে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ