• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ফুফু-ভাতিজার মৃত্যু

মৃত্যুগাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ফুফু-ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কল্পনা বেগম ও তার ভাতিজা রায়হান। কল্পনা ওই গ্রামের হবিবর রহমান হবির মেয়ে ও রায়হান শাহীন মিয়ার ছেলে।

জানা গেছে, কল্পনা বেগম সকালে বাড়ির উঠানে থাকা একটি লোহার (জিআই) তারে ভেজা কাপড় নাড়তে যান। হঠাৎ কল্পনা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে ছুটে যায় ভাতিজা রায়হান।

এ সময় দু’জনই বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ