• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সংবর্ধিত হলেন সাংবাদিক সোহেল

chilmari sobe-6-11-15 -চিলমারী প্রতিনিধি: সাংবাদিকতাসহ জনপ্রাণের বার্তা সম্পাদক হিসাবে অবদানসহ সফলতা অর্জন করায় জনপ্রাণ কতৃক তাকে সংবর্ধিত করার সাথে পারফরমেন্স এ্যাওয়ার্ড ও সম্মাননা পদক প্রদান করা হয়।
কুড়িগ্রাম চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ১ যুগ পূর্তি উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক নতুন ভোর কুড়িগ্রাম প্রতিনিধি এবং জনপাণের ব্যবস্থাপনা সম্পাদক সাওরাত হোসেন সোহেলকে সম্মননা জানানো হয় বুধবার।
অনুষ্ঠানে সম্পাদক শ্যামল কুমার বম্মর্নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম হাবিব দুলাল (সাবেক এমপি)। উদ্বোধক হিসাবে উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ মর্জিনা খাতুন, অফিসার ইনচার্জ চিলমারী মডেল থানা মজনুর রহমান, চিলমারী প্রেস ক্লাব উপদেষ্টা সভাপতি নাজমুল হুদা পারভেজ, সভাপতি নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক মন্ডলীর সভাপতি রহিমুজ্জামান সুমন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাহিত্যিক ও রৌমারী উপজেলা প্রেস ক্লাব উপদেষ্টা কাইউম আজাদ বাবুল, সাপ্তাহিক যুগের খবর প্রকাশক ও সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, কবি সাহিত্যিক সিনিয়র রিপোটার ঢাকা ও জনপাণের নির্বাহী সম্পাদক এম উমর ফারুক, চিলমারী রেডিও ষ্টেশন ইনচার্জ বশির আহমেদ, আমাদের সময় সিনিয়র রিপোর্টার রেজাউল করিম প্লাবন প্রমুখ। আলোচনা শেষে সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকা প্রকাশনায় যারা বিশেষ অবদান রেখেছেন এবং রিপটিংয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করে জনপ্রাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ