• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিতির শারীরিক অবস্থার উন্নতি

দিতি-২বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি। এমন তথ্য জানা গেছে দিতির মেয়ে লামিয়া চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসে। সেখানে তিনি লিখেছেন, ‘মা কেবিনে ফিরেছেন। আমাদের সঙ্গে কথা বলছেন তিনি। আলহামদুল্লিাহ।’ বৃহস্পতিবার সকালে ভারতের চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থপেডিকস অ্যান্ড ট্রমাটোলোজিতে দিতির মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়। গতকাল সকালে তাকে কেবিনে নিয়ে আসা হয়। এর আগে গত ৩০শে অক্টোবর দিতির শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। কিন্তু উন্নতির কোন লক্ষণ না দেখে তার পরিবারের সদস্যরা দ্রুত চেন্নাই নেয়ার পরিকল্পনা করেন। এবং গত ৩রা নভেম্বর সেখানে নিয়ে যাওয়া হয় দিতিকে। কোমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মস্তিষ্কে পানি জমে তার। বৃহসপতিবার সকালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পানি অপসারণ করা হয়। উল্লেখ্য, গত ২০শে সেপ্টেম্বর চেন্নাইয়ে চিকিৎসা শেষে দেশে ফেরেন দিতি। মাস খানেক সুস্থ থাকার পর কিছুদিন আগে আবারও অসুস্থ হয়ে যান তিনি। চেন্নাইয়ে বর্তমানে দিতির সঙ্গে রয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ