• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কিশোরগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুল ছাত্রী

বাল্যবিয়েকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: পঞ্চম ও ষষ্ঠ শ্রেনীর দুই ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার রাতে পৃথক ঘটনা দুটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় । রাতে দুটি বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালালে বর সহ বরযাত্রীরা পালিয়ে যায়। এ ঘটনায় এক ছাত্রীর পিতা ও অপরটির বরের ভাইকে আটক করে জরিমানা আদায় করা হয়। ফলে বাল্য বিয়ে দুটি বন্ধ হয়ে যায়।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দুন্দিপাড়া গ্রামের ফেরদৌস মিয়া তার পঞ্চম শ্রেনী পড়ুয়া মেয়ে শারমিন আক্তারের সাথে একই উপজেলার মাগুড়া ইউনিয়নের মাষ্টাপাড়া গ্রামের হাবিবুর রহমানের অর্নাস পড়–য়া ছেলের মিঠুন রহমানের সাথে বিয়ের আয়োজন করে। শুক্রবার রাত আটটায় বরযাত্রী এলে খবর পেয়ে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সিদ্দিকুর রহমান সেখানে ছুটে যান। বরযাত্রী পালিয়ে গেলে মেয়ের পিতাকে আটক করা হয়। এ সময় মেয়ের পিতা এই বিয়ে বন্ধের মুচলেকা লিখে দিলে তার দুইশত টাকা জরিমানা করা হয়।
অপর দিকে একই উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামাতপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী কদবানুর সাথে সদর ইউনিয়নের ছিটবাজিব গ্রামের রশিদুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদের বিয়ে হচ্ছিল। রাত ১০টার দিকে সেখানেও ভ্রাম্যমান আদালত অভিযান চালালে বরযাত্রী পালিয়ে যায়। এ সময় বরের ভাই শামিমকে (৩৫) আটক করে এক হাজার টাকা জরিমানা করে। সেই সাথে বাল্য বিয়েটি বন্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ