
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: পঞ্চাত্তর পিস ইয়াবাসহ চঞ্চল রায় (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। শুক্রবার মধ্যরাতে নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক চঞ্চল ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে।
জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম বলেন, র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মকবুল হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আজ শনিবার দুপুরে চঞ্চলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।