• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

জোটের শরিকরা নৌকা বা ধানের শীষ প্রতীক পাবে না

নির্বাচনসিসি নিউজ : দেশে প্রথমবারের মতো সংসদ নির্বাচনের মতো দলীয় প্রতীকে আসন্ন পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু তাতে জোটের কোনো দলের প্রার্থী অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে পারবেন না। কারণ নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে সংসদ নির্বাচনের মতো বিধান রাখেনি। একইসাথে প্রস্তাবিত নির্বাচন বিধিমালায় দলীয় মনোনয়ন দেয়া ও চূড়ান্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি স্থানীয় কমিটিকেও ক্ষমতাবান করা হচ্ছে। নির্বাচন কমিশন দলভিত্তিক পৌরসভা নির্বাচনের বিধিমালার খসড়া তৈরি করে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
এদিকে দলীয় ভিত্তিতে স্থানীয় নির্বাচনের আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর পৌরসভা নির্বাচনের সংশোধিত আইন অধ্যাদেশ বলে কার্যকর হয়েছে। আগামী ডিসেম্বরে পৌর ভোট করতে হবে বলে সংসদে বিল আনার দেরি এক্ষেত্রে করা হয়নি। বরং মন্ত্রিসভায় অনুমোদনের পর থেকেই ইসি বিধিমালার তৈরির কাজে হাত দিয়েছিল। আর অধ্যাদেশ জারির পর তা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠাল।
অন্যদিকে ইসি কর্মকর্তারা জানান, যুক্তিসঙ্গতভাবে স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে কোনো জোট শরিক দলের সমর্থন নিয়ে নির্বাচন করতে পারবে। কিন্তু নিজ দলের প্রতীক অন্য দলের প্রার্থীকে দেয়ার সুযোগ পাবে না। তাছাড়া প্রতিটি পৌরসভায় গড়ে ১২টি করে ওয়ার্ড রয়েছে। সেক্ষেত্রে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে গড়ে ১৬ জন একটি দলের প্রার্থী থাকবে। যারা একই দলের প্রতীকে নির্বাচন করবে। এক্ষেত্রে প্রতি পৌরসভায় জোট করে একের প্রতীক অন্যকে ব্যবহারের সুযোগ দিলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এজন্য বাস্তবসম্মতভাবে সংসদের মতো স্থানীয়তে বিধানটি রাখা হয়নি।
এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, অধ্যাদেশের আলোকে নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণ বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। দলের গঠনতন্ত্রের বিষয়ে দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ