• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলা ও সৈয়দপুরে দুই গৃহবধুর অপমৃত্যু

লাশসিসি নিউজ: নীলফামারীতে রোজিনা আক্তার (২৪) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিমখড়িবাড়ি কান্দাপাড়া গ্রাম থেকে ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রোজিনা ওই গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানের জননী। এলাকাবাসী জানায়, স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে আজ রবিবার সকালে রোজিনা তার শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে। এক পর্যায়ে সে তার পড়নের শাড়ী দিয়ে গলায় ফাস লাগিয়ে ঘরের বাশে ঝুলে পড়ে। বাড়ীর লোকজন সহ এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙ্গে রোজিনাকে নামিয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই সে মারা যায়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার বিবরনে জানা যায় ,উক্ত গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে দিনমজুর রফিকুলের সাথে গত চার বছর আগে বিয়ে হয়েছিল পারভিন আক্তার নামের এ নারীর। সেই ঘরে রুমানা নামের তিন বছরের একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহে পারভিন তার স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে অপর একজনকে বিয়ে করে। মেয়ে রুমানাকে রফিকুলকে দিয়ে যায়। এ অবস্থায় একই ইউনিয়নের নাউতারা গ্রামের তৈয়ব আলীর মেয়ে রোজিনা আক্তারকে রফিকুল দ্বিতীয় বিয়ে করে। তাদের ঘরে রয়েছে দেড় বছরের মেয়ে রোকসানা। বিয়ের পর রফিকুলের প্রথম স্ত্রীর মেয়ে রুমানাকে ঠিকমত দেখাশোনা এবং খেতে দিতোনা রোজিনা। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ লেগে থাকতো। ঘটনার আগের রাতে রোজিনা রুমানাতে ভাত খেতে না দিয়ে উপোস রাখে। আজ রবিবার সকালে রুমানা কান্নাকাটি তরে বাবার কাছে বলে দেয়। এটি জানতে পেরে রফিকুল তার দ্বিতীয় স্ত্রী রোজিনাকে গালমন্দ করে রুমানাকে খেতে দিতে বলে। এ নিয়ে বিবাদ তীব্র হয়। এক পর্যায় রোজিনা রাগ করে ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে আত্মহত্যা করে।

সৈয়দপুর: আজ রোববার বিকেলে সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের মুন্সিপাড়ায় এক গৃহবধু বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে । নিহত ওই গুহবধু  আতিয়ার রহমানের স্ত্রী । আজ দুপুরে নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে ্

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ