• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে ব্যবসায়ীর বাড়িতে রহস্যজনক অগ্নিকান্ড

অগ্নিকান্ড, সৈয়দপুরসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের মকবুল হোসেন নামের এক কাপড় ব্যাবসায়ীর বাড়ী রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে গেছে। আজ রবিবার ভোরে জেলার সৈয়দপুর উপজেলা শহরের হাওলাদারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সৈয়দপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। মকবুল হোসেন সাংবাদিকদের জানান, শনিবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে খাওয়া দাওয়া করে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। রবিবার ভোর চারটার দিকে কে বা কারা তার পরিবারকে হত্যার উদ্যেশে বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে পেট্রোল দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসী এগিয়ে এসে প্রধান ফটকের তালা ভেঙ্গে তাকে সহ তার পরিবারকে উদ্ধার করে। অগ্নিকান্ডের ফলে তার টিন সেটের পাকা বাড়ির ৪টি ঘর, ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার সকল আসববাপত্র ও মালামাল পুড়ে ছাই হয়। সৈয়দপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম সিসি নিউজকে জানান, ঘটনার সংবাদ পেয়ে তিনি সহ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যবসায়ীকে থানায় লিখিত অভিযোগ প্রদানের জন্য বলা হয়েছে। তবে দুপুর তিনটা পর্যন্ত তিনি থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ