• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইভটিজিং নাকি প্রেমের পরীক্ষা !

ভালোবাসাসিসি নিউজ: শ্রেনী কক্ষে ব্লেড দিয়ে উভয়েই নিজের হাত কেটে প্রেমের পরীক্ষা দিলো প্রেমিক যুগল। এতে গুরুতর আহত অবস্থায় প্রেমিকাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অপরদিকে ক্ষত বেশি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়েছে প্রেমিক । রোববার (০৮ নভেম্বর) সকালে আলোচিত এ ঘটনা ঘটে  নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ে।

সূত্র মতে, ওই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী আরিফ হোসেনের (১৫) সাথে একই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী ইরশানার (১৩) সাথে মন দেয়ানেয়া চলছিল। আরিফ রোববার নবম শ্রেনীর কক্ষে ইরশানার সামনে ভালোবাসার পরীক্ষা দিতে নিজেই ব্লেড দিয়ে হাত কেটে রক্ত ঝরাতে থাকে । এ সময় ইরশানা ব্লেডটি কেড়ে নিয়ে নিজের হাতের তালু কেটে ক্ষত-বিক্ষত করে। উভয়ের হাত থেকে রক্ত ঝরতে দেখে সহপাঠিরা শিক্ষকদের অবহিত করলে ঘটনাটি চাউর হয়ে যায়। পরে শিক্ষকরা মেয়েটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে অপর একটি সূত্রমতে, প্রেমের পরীক্ষা নয়- ছেলেটি উত্যক্ত করতোে এবং তারই প্রতিবাদ স্বরুপ মেয়েটি এমন ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় মতামত জানা সম্ভব হয়নি।

কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিকো আহমেদ সিসি নিউজকে জানান, প্রেম সম্পর্কিত কোন কারণে এমন ঘটনা ঘটতে পারে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে বলেন, লোক মারফত ঘটনাটি জেনেছি। কোন পক্ষ থেকে অভিযোগ না পেলেও পুলিশ স্বউদ্যোগে বিষয়টি খতিয়ে দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ