বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের শালবন এলাকায় একটি বালু বোঝাই ট্রাক্টর উল্টে সুজন হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সুজন বীরগঞ্জ পৌর শহরের মাকডাই গ্রামের শাহ আলমের ছেলে।
দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বালু বোঝাই একটি ট্রাক্টর পৌর শহরের মাকডাই শালবন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হরিয়ে হঠাৎ উল্টে যায়। এসময় ট্রাক্টরের উপরে থাকা হেলপার সুজন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।