• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গরু দুধ দেয়, ভোট দেয় না !

167638_1আন্তর্জাতিক ডেস্ক: ভারতজুড়ে ‘মোদি ঝড়ের’ বছর দেড়েক যেতে না যেতেই বিহারের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির মুখ থুবড়ে পড়া নিয়ে নানান ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। সাথে চলছে কৌতুকরসও!

সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিয়ে ভোট কামানোর বিজেপিয় কৌশলকে ব্যঙ্গ করে সামাজিক মাধ্যমে মজার মজার মন্তব্য করছেন দেশটির অনেকে।

ইমরান খান নামে ভারতীয় এক নাগরিক টুইট করেছেন, “অন্তত একটা বিষয় এখন প্রমাণ হল যে, গরু শুধু দুধ দেয়, ভোট নয়!”

সিনিয়র সাংবাদিক হরিন্দর বাজওয়া লিখেছেন, “আহা! গরুগুলো ঘরে ফিরলো না!”

ক’দিন আগে বিজেপি প্রধান অমিত শাহ বলেছিলেন, “বিজেপি হেরে গেলে পাকিস্তানে উৎসব হবে।”

এই কথার জের ধরে কামাল খান নামে একজন টুইট করেছেন, “এখন ভারতজুড়ে লোকজন উৎসব করছে আর অমিত শাহজিকে বলছে ‘দয়া করে পাকিস্তান চলে যান’!

আলতাফ কাদরি লিখেছেন, “হায় খোদা! বিহার তো খুব অধৈর্যশীল হয়ে গেছে। এটিকে পাকিস্তানের সাথে যোগ করে দিতে হবে!”

বিহারের নির্বাচনে মূখ্যমন্ত্রী নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব এবং কংগ্রেসের জোট ২৪৩ আসনের পার্লামেন্টে ১৭৮ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আর বিজেপি পেয়েছে মাত্র ৫৮ আসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ