• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেএসসি ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অনুপস্থিত ২২৩৮

পরীক্ষাদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের জেএসসির ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ২ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল হক জানান, ২০১৫ সালের জেএসসি ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় ২ লাখ ৫ হাজার ৮২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩  হাজার ৫৯১ জন উপস্থিত ও ২ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এ দিন কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
সোমবারের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৩৮০, গাইবান্ধায় ২৪১, নীলফামারীতে ১৪৪, কুড়িগ্রামে ৩৬৫, লালমনিরহাটে ১৮৮, দিনাজপুরে ৫০৩, ঠাকুরগাঁয়ে ২৮০ ও পঞ্চগড় জেলায় ১৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে ২০১৪ সালের ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৫৫৬ জন।
উল্লেখ্য, এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় ২৪৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ১৭ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০৩ জন ছাত্র ও ১ লাখ ১২ হাজার ২৭৯ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে ২ লাখ ৫ হাজার ৯৪৪ জন। অনিয়মিত ১১ হাজার ৭২৮ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ