• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: মাদক সেবন ও বিক্রির অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুই যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকা ইফ্ফাত এ দণ্ডাদেশ দেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার সাবু (৬৮) ও হাতিখানা বানিয়াপাড়ার মৃত খোকা মামুদের ছেলে জাহাঙ্গীর আলম (৪২)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির কর‍া হলে বিচারক সাবুকে এক মাস ও জাহাঙ্গীরকে সাত দিনের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ