• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আত্মহত্যাসিসি নিউজ: সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে ভুলু (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ভুলু শহরের মিস্ত্রিপাড়ার নবীনগর মহল্লার আব্দুর রাজ্জাকের পুত্র। আত্মহত্যার ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে ভুলুর শয়ন কক্ষে।

থানায় নিহতের মা জোলেখা জানায়, ঢাকায় পেট্রোল পাম্পের গাড়ী চালক ছিল ভুলু। গত শুক্রবার বাসায় আসে। এরপর শহরের গোলাহাটে অন্ত:সত্ত্বা স্ত্রীকে দেখার জন্য শ্বশুড় বাড়ীতে যায়। রোববার রাতে ফিরেও আসে। আজ সকালে মোবাইল ফোনে কারো সাথে কথা বলতে দেখে আমি পাশের বাসায় যাই। এরপর ফিরে এসে দেখি গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। এক প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে জানান, পুত্রবধু কিংবা তার পরিবারের সাথে কোন রকম বিরোধ নেই।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ