• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে বাসের ধাক্কায় এসবির এসআই নিহত, আহত ১৫

নিহতঢাকা: রাজধানীর বিমানবন্দর চত্বরে একটি বাসকে আরেকটি বাসের ধাক্কায় মোহাম্মদ শফিক (৩০) নামে পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসের একটি সদরঘাট-গাজীপুর রুটের সুপ্রভাত পরিবহনের, অপরটি সায়েদাবাদ-গাজীপুর রুটের বলাকা পরিবহনের। বলাকার বাসটিকে ধাক্কা দেয় সুপ্রভাতের বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকার বাসটি গোলচত্বরের সামনে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এসময় দ্রুতগতির সুপ্রভাত বাসটি বলাকার বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বলাকার বাসের পেছনের সিটে বসা যাত্রীদের মধ্যে এসবির এসআই শফিকসহ প্রায় ১৫ জন আহত হন।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শফিককে নিয়ে যাওয়া হয় উত্তরা ১ নম্বর সেক্টরের সেন্ট্রাল হাসপাতালে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আহত বাকিদের মধ্যে কিছু লোককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কিছু লোককে ভর্তি করা হয়েছে নিকটস্থ হাসপাতালগুলোতে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসআই শফিকের মরদেহ সেন্ট্রাল হাসপাতালেই রাখা হয়েছে। দুর্ঘটনায় কোনো বাসের চালককেই আটক করা যায়নি। তবে, বাস দু’টি থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ