সিসি নিউজ: অভাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে সোমবার সকালে (৯ নবেম্বর) শীতকালিন স্লীপিং কীট্স ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব ঢাকার সহযোগীতায় রোটারী ক্লাব সৈয়দপুরের উদ্যোগে এসব মূল্যবান সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে বালিশ, মশারী, কম্বল, টি শার্ট, স্কুল ব্যাগ, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ফুল শার্ট, বেডশিট, একজোড়া স্যান্ডেলসহ ১৬টি আইটেমের সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাইকেল ফোষ্টারের নেতৃত্বে কেনাডা থেকে আগত ৭ জন বিদেশী ভলেন্টিয়ার এসব বিতরনে সহযোগীতা করেন।
নীলফামারীর সৈয়দপুর শহরের জিআরপি পুলিশ ক্লাব চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও রোটারী ক্লাব সৈয়দপুরের সভাপতি আলহাজ্ব শরীফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, কোষাধ্যক্ষ ডা. এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান আলহাজ্ব তসলিম উদ্দিন প্রমুখ।