• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফারিয়া’র মানব বন্ধন

FRAবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বেতন বৈষম্য দূরীকরণ ও ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) বিরামপুর শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ নভেঃ) বিরামপুর ঢাকামোড়ে মুখে কালো কাপড় বেঁধে মানব বন্ধন করেছে।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানব বন্ধন কালে বক্তব্য রাখেন, ফারিয়ার বিরামপুর শাখার সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মামুন সরকার, রুবেল হোসেন, সরোয়ারুল ইসলাম, নাসির হোসেন প্রমূখ। পরে তারা ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

বিরামপুরে ওয়ার্ল্ড ভিশনের সহায়তাকারীদের ভিত্তিমূলক প্রশিক্ষন
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি কতৃক নিয়োগপ্রাপ্ত সহায়তাকারীদের দিনব্যাপী ভিত্তিমূলক প্রশিক্ষণ কর্মশালা  হয়েছে ৯ নভেম্বর শহরের প্রাণকেন্দ্র ঢাকা মোড়ে মওলা সুপার মার্কেটের দোতলায় অভিজাত সেমিনার কমপ্লেক্স “জাহানারা কনফারেন্স সেন্টারে”।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, এডিপির ফিন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার রনি এন্থনী রোজারিও, স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার টমাস লিংকন অধিকারী, স্পন্সরশীপ ম্যানেজমেন্ট টিম লিডার নরেশ মারান্ডি, শিক্ষা প্রকল্প ম্যানেজার আগষ্টিন সরকার, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ম্যানেজার জেমস তপন মন্ডল।

কর্মশালায় সংক্ষিপ্ত সয়য় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগী বাল্য বিয়ে প্রতিরোধ কার্যক্রমে নিয়োজিত এনজিও ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)’র নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মোরশেদ মানিক।

কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি’র নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য প্রকল্প, স্পন্সরশীপ ম্যানেজমেন্ট প্রকল্প ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প এর ৮৪ সহায়তাকারী দিনব্যাপী ভিত্তিমূলক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন স্পন্সরশীপ ম্যানেজমেন্ট টিম লিডার নরেশ মারান্ডি।

উদ্বোধনী বক্তব্যে বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল বলনে- শিশুদের কল্যানে ওয়ার্ল্ড ভিশন এর প্রতিষ্ঠাতা ড. বব পিয়ার্স এর হৃদয় যেভাবে নাড়া দিত, আমরাও সেভাবেই শিশু সুরক্ষায় নিজেদের নিয়োজিত রাখব এবং এই অঙ্গিকার আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করবই।
বিকেলে সমাপনি বক্তব্যে স্পন্সরশীপ ম্যানেজমেন্ট টিম লিডার নরেশ মারান্ডি বলেন, একটি শিশুর যেন বাল্য বিয়ে না হয়, নির্যাতনের শিকার না হয়,সে বিষয়ে জনমত গড়ে তুলতে সহায়তাকারীদের সব সময় তৎপর থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ