পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষে দিনাজপুরের পার্বতীপুর ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টটিভ এসোসিয়েশন ‘ফারিয়া’র পার্বতীপুর শাখার নেতৃবৃন্দ।
দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি পে-স্কেলে ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, টিএ/ডিএসহ অন্যান্য ভাতা প্রদান, নিতিমালা প্রনয়নে চাকরির নিশ্চয়তা প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি প্রদান ও ফারিয়া’কে সরকারিভাবে অনুমোদন দেওয়া। মঙ্গলবার দুপুরে স্থানীয় শহিদমিনার চক্রে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও আন্দোলন কমিটির আহবায়ক নূরুলহুদা উপস্থাপনায় বিভিন্ন ফার্মাসিউটিক্যাল্স এর প্রতিনিধি গন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।