ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সার্বিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভার সার্বিক উন্নয়ন সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মশালার সভাপতিত্ব ও উদ্ভোধন করেন এবং বক্তব্য রাখেন পৌর মেয়র মর্তুজা সরকার মানিক। উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন পৌরসভার কাঁটাবাড়ী বাইতুল নূর জামে মসজিদের ঈমাম মোঃ মামুনুর রশিদ। গীতা পাঠ করেন ডাঃ নিরঞ্জন। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পরিচালক এমএসইউ এলজিইডি সদর দপ্তর ঢাকার মোঃ আফজাল হোসেন। অন্যান্যদের মধ্যে উন্নয়নমূলক কাজের জন্য বক্তব্য রাখেন উপ-পরিচালক রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট এলজিইডি রংপুরের মোঃ মাকছুদুল আলম, সহকারি পরিচালক মিউনিসিপ্যাল ফাইন্যান্স রংপুরের মোঃ আব্দুল মতিন, সহকারি পরিচালক নগর ব্যবস্থাপনা মোঃ আরিফুর রহমান, সহকারি পরিচালক কমিউনিটি মবিলাইজেশন এর মোঃ হেলাল উদ্দিন, ফুলবাড়ী সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ চিত্তরঞ্জন দাস, পৌর কাউন্সিলর জয় প্রকাশ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিউনিসিপ্যাল গভার্নেন্স এন্ড সার্ভিসেন্স প্রজেক্ট (এমজিএসপি) পৌরসভার সার্বিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সচিব মাহবুবুর রহমান উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মোঃ মোতাহার হোসেন, সেকেন্দার আলী দুলাল, মেহেদুল ইসলাম, মোঃ আবুল বাশার, আতাউর রহমান, মহিলা কাউন্সিলর উর্মিলা দেবী, মোছাঃ তনজু আরা বেগম, মোছাঃ বাবলী আরা। আয়োজনে ছিলেন রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট এলজিইডি, রংপুর ও ফুলবাড়ী পৌরসভা। কর্মশালাটি পরিচালনা করেন ফুলবাড়ীর সচিব মাহবুবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভার বিশিষ্ট জন, সমাজ সেবক, ব্যবসায়ী, এনজিওকর্মী, ঠিকাদার গণ, প্রকল্পের সদস্যবৃন্দ ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।