• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ২২৪৪

দিনাজপুর শিক্ষা বোর্ডদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের জেএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা বুধবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ২ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল হক জানান, ২০১৫ সালের জেএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় ২ লাখ ৫ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩  হাজার ৭ জন উপস্থিত ও ২ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এ দিন কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
সোমবারের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৩৭৫, গাইবান্ধায় ২৪১, নীলফামারীতে ১৫৩, কুড়িগ্রামে ৩৭২, লালমনিরহাটে ১৮৯, দিনাজপুরে ৪৯৯, ঠাকুরগাঁয়ে ২৭৮ ও পঞ্চগড় জেলায় ১৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে ২০১৪ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৫৫৩ জন।
উল্লেখ্য, এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় ২৪৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ১৭ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০৩ জন ছাত্র ও ১ লাখ ১২ হাজার ২৭৯ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে ২ লাখ ৫ হাজার ৯৪৪ জন। অনিয়মিত ১১ হাজার ৭২৮ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ