• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে মাইক্রোবাস চাপায় কলেজছাত্রী নিহত

সড়ক দুর্ঘটনাবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জেলার বীরগঞ্জে মাইক্রোবাসচাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি কালিমন্দির নামক স্থানে বুধবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোছা. শাহানাজ পারভীন (১৮) উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার গ্রামের মো. শাহজাহানের মেয়ে ও গোলাপগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

গোলাপগঞ্জ কলেজের প্রভাষক দেবাংশু দাশ রানা জানান, শাহানাজ পারভীন বীরগঞ্জ উপজেলা সদরে প্রাইভেট পড়ে সকাল ১১টায় অটোরিকশাযোগে কলেজে রওনা দেয়। এ সময় উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি কালিমন্দির নামক স্থানে মাইক্রোবাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে শাহানাজ পারভীন অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান পিন্নু জানান, গুরুতর আহত হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ