• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারীতে শিশু বলাৎকারের মামলায় চার বছরের জেল

কারাগারনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পাঁচ বছরের এক শিশুকে বলাৎকারের মামলায় মাজেদুল ইসলাম (২৮) নামের এক জনকে ৩৭৭ ধারায় চার বছরের সশ্রম কারাদন্ড সেই সাথে এক হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামী হলেন, জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোন্দরী মাঝাপাড়া গ্রামের আছানুর রহমানের পুত্র। আজ বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়া এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় ওই আসামী একই গ্রামের দেলোয়ার হোসেনের ৫ বছরের পুত্র পারভেজকে একা পেয়ে জোরপূর্বক বলাৎকার করেছিল। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নীলফামারী থানায় ঘটনার পরদিন একটি মামলা দায়ের করে। উক্ত আদালতের মামলার সরকারী কৌশলী এপিপি এ্যাডঃ ফয়জুর রহমার রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ