• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভ্রমণ কর লাগবে না বিলুপ্ত ছিটমহল বাসিন্দাদের

Panchagarh-Sit-Picসিসি ডেস্ক: স্বেচ্ছায় ভারতে গমনকারী বিলুপ্ত ছিটমহলের ৯৮৭ বাসিন্দার বাংলাদেশ-ভারতে ভ্রমণে কর মওকুফ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার (১১ নভেম্বর) এনবিআর সূত্র এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিলুপ্ত ছিটমহলের ৯৮৭ বাসিন্দার ভারতের নাগরিকত্ব বহাল রাখতে ও দু’দেশে ভ্রমণে প্রতিবন্ধতা দূর করতে এ কর মওকুফ করা হয়েছে।

১৯৭৪ সালে ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তি ও ২০১১ সালে দু’দেশের মধ্যে প্রটোকল চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে প্রদেয় এ কর দিতে হবে না।
ভ্রমণ কর আইন-২০০৩ ধারা (৪) উপধারা-১ এ প্রদত্ত ক্ষমতা বলে এ আদেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হয়। যেখানে বাংলাদেশ পায় ১১১টি ও ভারত পায় ৫১টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ