সিসি নিউজ: সৈয়দপুরের মুন্সিপাড়ায় খানকাহ আশরাফিয়া জান্নাতুন নাইম এবং খানকাহ আশরাফিয়া সারকারে ক্বলায় তিনদিন ব্যাপী ওলিয়ে কামেল শাহ্ মাখদুম আশরাফ সিমনানী (রহঃ) এর পবিত্র উরস মুবারক অনুষ্ঠিত হয়েছে। এতে মিলাদ মাহফিল, কোরআনখানি, চাদর পর্সি, ডেক ফাতেহা, নাদখানি ও কাওয়ালি পরিবেশন করা হয়।
উরস মুবারকের ২য় দিন বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে খলিফা হাজী মো. নাসির উদ্দিন আশরাফি উপস্থিত ছিলেন। এ সময় সৈয়দপুর ফৌরসভার সাবেক প্যানেল মেয়র, সম্ভাব্য মেয়র প্রার্থী আ’লীগ নেতা হিটলার চৌধুরী ভুলু সহ অনেক আশেকি আউলিয়া প্রেমিকগণ উপস্থিত ছিলেন।