• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর পৌর নির্বাচনে জাপা প্রার্থী মনোনয়নে মতবিনিময় সভা

জাপাসিসি নিউজ: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব শওকত চৌধুরী বলেছেন, বিপদে-আপদে মানুষের পাশে থাকতে হয়। মানুষের দুঃখ দেখে তুমি দু:খ পেলে এবং মানুষের সুখ দেখে তুমি আত্মতৃপ্তি লাভ করলে- তবেই মানুষ তোমাকে স্মরণ করবে নিশ্চিত। আর তখনই তোমাকে জণপ্রতিনিধি হিসেবে তাদের প্রয়োজন অনুভব করবে। তাহলে নির্বাচনে তুমি জয়লাভ করতে পারবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের নিজ বাস ভবনে আসন্ন পৌরষভা নির্বাচনে প্রার্থী সিলেকশন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় ওই কথাগুলো বলেন।

সভায় সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা ৫টি আসনের জন্য দলীয় ভাবে প্রার্থী সিলেকশন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ১৫টি ওয়ার্ড কাউন্সিলরে ২৬ জন ও মহিলা সংরক্ষিত আসনের জন্য ১১ জন প্রার্থী  নির্বাচন করার মতামত পোষণ করেন।  সভায় আগামী সপ্তাহে চুড়ান্ত মনোনয়নের নামের তালিকা  প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাপা উপজেলা শাখার সহ-সভাপতি কাজী মইনুল ইসলাম, সাধারন সম্পাদক ফেরাজ উদ্দিন, পৌর জাপার মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক  রাইসুল ইসলাম লাকি বসুনিয়া, যুব সংহতির উপজেলা কমিটির সভাপতি আলতাফ হোসেন, যুব সংহতির আহবায়ক রওশন মহানামা, সদস্য সচিব রাকিব খান, জাতীয় শ্রমিক শাখার সভাপতি আব্দুর রশিদ, জাপা নেতাজাকির তালুকদার, জাপা নেত্রী পারভীন নাজ ও শেফালী বেগম প্রমুখ।

বক্তারা নির্বাচনে জাপা প্রার্থীদের নির্বাচনে জয়লাভ করার জন্য একযোগে কাজ করার অঙ্গিকার করেন। তবে মেয়র প্রার্থী বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ