সিসি নিউজ: সৈয়দপুরের হাতিখানায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুস্কৃতিকারীতে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত খাদেম হাসনাইনের সাহায্য সহযোগিতায় এগিয়ে এলেন সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভুলু।
খাদেম হাসনাইনের আহত খবর পেয়ে তিনি নিজে ছুটে যান সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে। ততক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অর্থ ও যোগাযোগ ব্যবস্থার অভাবে হাসপাতাল চত্ত্বরে পড়ে থাকে হাসনাইনের পরিবার-পরিজন। এ অবস্থায় ভুলু চৌধুরী নিজের ব্যবহৃত গাড়ী দিয়ে হাসনাইনের পরিবার-পরিজনদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেন। হাসনাইনের চিকিৎসার ব্যবস্থা নিতে তার স্ত্রীর হাতে তুলে দেন নগদ ৬ হাজার টাকা। এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনে আরো অর্থ দেয়ার ঘোষণা দেন।
এক প্রশ্নের জবাবে হিটলার চৌধুরী ভুলু সিসি নিউজকে বলেন, বিপদের সময় মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকতে চাই।