সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রতীকি কারবালার খাদেম মোহাম্মদ হাসনাইনকে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। শুক্রবার বিকেলে সৈয়দপুর শহরের স্মৃতি অম্লান (জিআরপি মোড়) চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে হাজী মো. আজহার সুলতানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশনের সহ-সভাপতি হিটলার চৌধুরী ভুলু, হাফেজ মাও: রেজোয়ান আল কাদেরী, হাফেজ মো. মমিনুল ইসলাম, ছাত্র সেনার সভাপতি আশিফ আশরাফী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. রাসেল প্রমুখ।
বক্তারা প্রশাসনের কাছে প্রতীকি কারবালার খাদেমকে হত্যার চেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান।
উল্লেখ্য যে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাতিখানাস্থ প্রতীকি কারবালায় নামাজ আদায়ের সময় দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত খাদেম হাসনাইন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ আজ শুক্রবার সকালে পাপ্পু নামে এক ব্যাক্তিকে আটক করেছে।