• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিয়ানমারে নিরঙ্কুশ জয় পেল সু চির দল

সূ চিআন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত ৮০ শতাংশ আসনের বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে এনএলডি। এই সংখ্যা দেশটির পার্লামেন্ট নিয়ন্ত্রণ ও প্রেসিডেন্ট নির্বাচন করতে প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি।

ওই নির্বাচন পার্লামেন্টের ৭৫ শতাংশ আসনের প্রতিনিধি চূড়ান্ত করবে। বাকি ২৫ শতাংশ আসন অনির্বাচিত সামরিক প্রতিনিধিদের জন্য সংরক্ষিত রয়েছে। যার অর্থ-সেনাবাহিনীর প্রভাব রয়েই যাবে। অন্যদিকে দল জয়ী হলেও সু চির প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বাধা রয়েছে।

দেশটিতে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে গত রোববার ভোটগ্রহণ করা হয়।

ইতিমধ্যে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। এখন ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ভাবনা কেন্দ্রীভূত।

দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ও সেনাপ্রধান মিন অং হ্লাইং গত বৃহস্পতিবারই নতুন সরকারের হাতে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ