• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় অর্থনীতিতে নারীদের ভূমিকা অপরিসীম- হুইপ ইকবালুর

Iqbalur Rahim MP Pic copyদিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জাতীয় অর্থনীতিতে নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের দারিদ্রের কষাঘাত থেকে মুক্ত করতে হস্তশল্প, কুটির শিল্প, ছাগল ও গরু পালনসহ বিভিন্ন প্রশিক্ষন দিয়ে নারীদের কর্মদক্ষতা বাড়ানো হচ্ছে।
তিনি শনিবার (১৪ নভেম্বর) রহিম এমপি দিনাজপুর মহিলা অধিদপ্তর আয়োজিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ। আলোচনা সভা শেষে ৫৩টি মহিলা সমিতির মধ্যে ৯ লক্ষ ৩০ হাজার টাকা বিতরন করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব জানান, চলতি বছর ১৩টি উপজেলায় ৭৮টি সংগঠনের সমিতির মধ্যে এককালীন অনুদান ১২ লক্ষ ২৫ হাজার ও স্বেচ্ছাধীন ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে।
এর পূর্বে হুইপ ইকবালুর রহিম এমপি ৩ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যায়ে দিনাজপুর কলেজে ১০০ শয্যা বিশিষ্ট ৪র্থ তলা ছাত্রী নিবাসে ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর ইলিয়াস আলম, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সুজন প্রমুখ।  এদিকে হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সরকারি কলেজে পৌঁছলে কলেজের ক্যাডেটের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের নেতৃত্ব দেন বিটিএফ প্রফেসর রোজাইন, প্লাটুন কমান্ডার আব্দুল্লাহ আল ফুয়াদ, ক্যাডেট মো. মতিউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ