• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে র‌্যাবের হাতে ডলার চক্রের দুই সদস্য আটক

আটকসিসি নিউজ:  র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইএস ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের ওয়াপদা রেলঘুমটি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইউএসএস’র ৫৫০ ডলার। এর মধ্যে ৩টি ১০০ ডলারের নোট, ১টি ৫০ ডলারের নোট, ৩টি ২০ ডলারের নোট, ১০টি ২ ডলারের নোট, ১টি ২ ডলারের নোট ও ১ ডলারের ১১৮টি নোট রয়েছে।

ডলার চক্রের আটক দুই জন হলো রংপুরের বদরগঞ্জ উপজেলার মাদারিপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আব্দুস সাক্তার (২৮) ও দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া বিষ্ণুগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম(৩৫)।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে এই ডলার প্রতারক চক্রকে আটক করা হয় বলে জানানো হয়েছে।

এব্যাপরে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ