• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিল

হাসিনাঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফর বাতিল করা হয়েছে। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার তার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, ইউনেসকোর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর আগামীকাল প্যারিস যাওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত আজ রোববার দুপুরে নেওয়া হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

তবে এর আগেই প্রধানমন্ত্রীর এই প্যারিস সফর নিয়ে ব্রিফিং করতে রোববার বেলা তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।

এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকের কথা ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ