• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় চিনিকলের কর্মচারী নিহত

নিহতপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় শামিমুর রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী আজ রবিবার সকালে নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাওঁ চিনি কলের (ঠাচিক) একজন ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) ছিলেন।

নিহত শামিমুর দিনাজপুরের বোচাগঞ্জ শহরের মাদ্রাসা রোডের মুক্তিযোদ্ধা মৃত আঃ রাজ্জাকের ছেলে। তিনি মোটরসাইকেলযোগে নতুন কর্মস্থল রংপুরের শ্যামপুর চিনি কলে যোগদান করতে যাচ্ছিলেন।

জানা যায়, বদলীর কারনে মোটরসাইকেলযোগে নতুন কর্মস্থলে যাওয়ার সময় আজ রবিবার সকাল সোয়া ৮টায় পার্বতীপুর-দিনাজপুর সড়কের উপজেলার কৈবত্যপাড়া মোড়ে পৌঁছুলে ঢাকা থেকে দিনাজপুরের চিরিরবন্দরগামী একটি কোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসময় সেখানে উপস্থিত পথচারীরা ভ্যানযোগে দ্রুত স্থানীয় বিদেশী মিশনারী ল্যাম্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ আজ রবিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কোচ ও চালককে সনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ